সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ধামরাইয়ে অপহরণের পাঁচদিন পর শিশু মুবিনের মরদেহ উদ্ধার

ধামরাইয়ে অপহরণের পাঁচদিন পর শিশু মুবিনের মরদেহ উদ্ধার

মোঃ মামুন রেজা ( ধামরাই) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে মুবিন নামের ৫ বছরের এক শিশু অপহরণের পাঁচ দিন পর মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজিজুল(২৮) নামে এক জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজিজুল উপজেলার মঙ্গলবাড়ি গ্রামের জয়নাল এর ছেলে। শিশু মুবিন ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের মঙ্গলবাড়ি গ্রামের প্রবাসী আব্দুল করিমের দ্বিতীয় ছেলে।
পারিবারিক সূত্রে যানা যায়, শিশু মুবিন চকলেট কিনতে বাড়ির পাশে দোকানে যায় । কিন্তু এরপর আর বাড়িতে ফিরে আসেনি। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে পায়নি তার স্বজনরা। এ ঘটনায় গত শনিবার রাতে শিশুর মামা ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি করে । ঘটনার দিন রাতেই তাদের টয়লেটের কাছে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লেখা ছিল মুবিনের কথা ২৪ ঘণ্টা স্মরণ রাখবে, এছাড়া একটি মোবাইল নম্বরও লেখা ছিল।
চিরকুটের সূত্র ধরে পুলিশ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একই এলাকার মফিজ উদ্দিনের বাড়ির কেয়ারটেকার অভিযুক্ত আজিজুল হককে আটক করে।
পরবর্তীতে ধামরাই বেনিপুর মসজিদের উত্তর পাশে বুধবার (১১ ডিসেম্বর) ভোররাতে ওই শিশু মুবিনের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য শিশু মুবিনের মরদেহ  শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যার পর মরদেহ নদীর মধ্যে ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com