সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
ক্ষুদে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে আদর্শ কেজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যতিক্রমী উদ্যােগ

ক্ষুদে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে আদর্শ কেজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যতিক্রমী উদ্যােগ

সময়নিউজবিডি রিপোর্ট
ক্ষুদে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে ব্যতিক্রমী উদ্যােগ নিয়েছে পৌর শহরের আদর্শ কেজি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার্থীদের জন্য দেয়ালে দেয়ালে আঁকা হয়েছে মুক্তিযুদ্ধের চিত্র। সেই চিত্র দেখে ক্ষুদে শিক্ষার্থীরা জানতে পারবে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস। মুজিব বর্ষ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের হালদারপাড়াস্থ আদর্শ কেজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর দেয়ালে আঁকা হয়েছে মুক্তিযুদ্ধের ছবি। ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের আঁকিয়েরা এই দেয়ালচিত্র এঁকেছে।
রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টায় ফিতা কেটে মুক্তিযুদ্ধের দেয়ালচিত্রের উদ্বােধন করেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান মােঃ রেজাউল করিম।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ ফখরুদ্দিন আহমেদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বােধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল হাসনাৎ মােহাম্মদ জহিরুল ইসলাম ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম. রশিদুল ইসলাম, আদর্শ কেজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন, জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক মাে. মনির  হােসেন, ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সম্পাদক নিয়াজ মােহাম্মদ খান বিটু, সাংবাদিক নজরুল ইসলাম শাহজাদা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাে. জিয়াউল হক।

উদ্বােধনকাল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান মাে. রেজাউল করিম বলেন, মুক্তিযুদ্ধের দেয়ালচিত্র দেখে ক্ষুদে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। এই দেয়ালচিত্র তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে মানুষের মতাে মানুষ হিসেবে গড়ে তুলবে। পরে অতিথিরা দেয়ালে আঁকা মুক্তিযুদ্ধ চিত্র দেখেন।


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com