সংবাদ শিরোনাম
দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত
আগামীকাল ব্রাহ্মণবাড়িয়া মুফতী আমিনী রহঃ এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা

আগামীকাল ব্রাহ্মণবাড়িয়া মুফতী আমিনী রহঃ এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা

ইসলামী ঐক্যজোট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ও ইসলামী ছাত্র খেলাফত ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় আগামীকাল ১৮ ডিসেম্বর বুধবার বাদ যোহর উস্তাদ আলাউদ্দিন খা পৌর মিলনায়তনে আল্লামা মুফতী ফজলুল হক আমিনী রহঃ এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা আশেকে এলাহী ইব্রাহিমী, আল্লামা মুনিরুজ্জামান সিরাজী, মুফতী মুবারক উল্লাহ, আল্লামা সাজিদুর রহমান, মুফতী শামসুল হক, মুফতী আব্দুর রহিম কাসেমী, মাওলানা বেলায়েতুল্লাহ নূর, মাওলানা নোমান হাবিবী, মাওলানা আলী আযম।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থাকবেন মুফতী আমিনী রহঃ এর সুযোগ্য সন্তান, হেফাজতে ইসলাম ঢাকা মহানগর সাধারণ সম্পাদক ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা আবুল হাসানাত আমিনী। প্রধান আলোচক থাকবেন হেফাজতে ইসলাম কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী মোহাম্মদ ফয়জুল্লাহ, চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা মঈনুদ্দিন রুহী,যুগ্ম মহাসচিব মুফতী আলতাফ হোসাইন প্রমুখ। সভাপতিত্ব করবেন জেলা ইসলামী ঐক্যজোট সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা মোহাম্মদ ইদ্রিস। 
আলোচনা সভায় যথাসময়ে সকলকে উপস্থিত থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন ইসলামী ঐক্যজোট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী বোরহান উদ্দিন কাসেমী। (প্রেস বিজ্ঞপ্তি) ।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com