সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
কক্সবাজারে ৫০ হাজার ইয়াবাসহ আটক-২ ; ট্রাক জব্দ

কক্সবাজারে ৫০ হাজার ইয়াবাসহ আটক-২ ; ট্রাক জব্দ


সদর উপজেলা (কক্সবাজার) প্রতিনিধি  কক্সবাজার টেকনাফ মহা-সড়কের সদরের লিংক রোড় এলাকা থেকে মালবাহী ট্রাকের তেলের ট্যাংকের ভিতর থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‍্যাব -১৫। এসময় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেন। ইয়াবা বহনের দায়ে মালবাহী ট্রাকটি জব্দ করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ও ট্রাকের মূল্য ২কোটি ৮০ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব। আটক কৃতরা হলেন যশোরের জিগার গাছা উপজেলার বারবাগ পুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে তারেক হোসেন (২৭) ও সাতক্ষীরার কলারোয়া উপজেলার দীঘং গ্রামের মৃত ঝাড় গাজীর ছেলে শরিফুল ইসলাম (৩৫)। এদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
র‍্যাব-১৫ সুত্রে জানা গেছে, কক্সবাজার-টেকনাফ – সড়কের লিংক রোড়স্হ হাজী গফুর মার্কেট সংলগ্ন ওয়ালটন শো রুমের সামনে পাকা রাস্তার উপর একটি অস্হায়ী চেকপোস্ট বসানো হয়। এসময় টেকনাফ থেকে যশোর মুখী মালবাহী ট্রাক (ঝিনাইদহ-ট-১১-০০৫৮) গাড়ীটি সন্দেহ হলে থামতে বলেন। এসময় ট্রাক গাড়ি থাকা দুই যুবককে আটক করেন।
জিজ্ঞাসাবাদে শেষে  জানান, তেলের ট্যাংক এর ভিতর অভিনব কৌশলে ইয়াবা গুলো লোকানো হয়। র‍্যাব -১৫ জানায়  দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেটের সদস্যরা কক্সবাজার সহ দেশের বিভিন্ন প্রান্তে  ইয়াবা চলান করে আসছিল। 

র‍্যাব-১৫ এর মেজর মোহাম্মদ রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com