সংবাদ শিরোনাম
তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু
আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী ও আল্লামা আশরাফ আলী(রহঃ) এর স্বরণে সৈয়দুন্নেছা মাদ্রাসায় দোয়া অনুষ্ঠিত

আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী ও আল্লামা আশরাফ আলী(রহঃ) এর স্বরণে সৈয়দুন্নেছা মাদ্রাসায় দোয়া অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষ আলেমেদ্বীন শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী (রহঃ)ও আল্লামা আশরাফ আলী (রহঃ)এর স্বরণে মুফতী ফজলুল হক আমিনী (রহঃ) প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জামিয়া কোরআনিয়া সৈয়দা সৈয়দুন্নেছা ও কারিগরি শিক্ষালয় কাজীপাড়া মাদ্রাসায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (০৮ জানুয়ারি) সকাল ১১টায় মাদ্রাসা হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত উলামায়ে কেরামগণ বলেন, আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী (রহঃ) ও আল্লামা আশরাফ আলী (রহঃ) ছিলেন বাংলাদেশের কওমী মাদ্রাসাগুলোর অন্যতম শীর্ষ মুরুব্বি। এই  দুইজন শীর্ষ আলেমেদ্বীনকে হারিয়ে বাংলাদেশের ইসলামী অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়।
উক্ত দোয়া মাহফিলে জামিয়া কোরআনিয়া সৈয়দা সৈয়দুন্নেছা ও কারিগরি শিক্ষালয়ের পরিচালক আলহাজ্ব হাফেজ মাওলানা মোহাম্মদ ইদ্রিস, হাফেজ মাওলানা জাকারিয়া, হাফেজ মাওলানা এমদাদুল্লাহ, মুফতী জাকারিয়া, মুফতী মোহাম্মদ এনামুল হাসান, মাওলানা খায়রুল ইসলাম, মাওলানা  সিবগাতুল্লাহ, মাওলানা আল আমিন, ক্বারি মোজাম্মেল হক, মাওলানা এহতেশামুল হক শাকের, মাওলানা নুরল্লাহ,মাওলানা কাজী এনামুল হক, হাফেজ ইয়াকুব আলী, হাফেজ তাজুল ইসলাম, মাওলানা মফিজুল ইসলাম ও মাষ্টার আব্দুল গফুর প্রমুখ উপস্থিত ছিলেন। উলামায়ে কেরামগণ মরহুমদ্বয়ের জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম কামনা করে মহান রাব্বুল আলামীনের নিকট বিশেষ মুনাজাত করেন। (প্রেস বিজ্ঞপ্তি)।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com