সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
পিঠা আনতে গিয়ে ট্রাক্টরের চাপায় শিশু নিহত

পিঠা আনতে গিয়ে ট্রাক্টরের চাপায় শিশু নিহত

সময়নিউজবিডি রিপোর্ট 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পিঠা আনতে গিয় ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে হোসেন মিয়া নামের দুই বছরের এক শিশু নিহত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকালে আখাউড়া পৌর এলাকার মসজিদপাড়ায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত হোসেন ঐ এলাকার মুসা মিয়ার ছেলে। 

জানা যায়, সোমবার সকালে আখাউড়া পৌর এলাকার মসজিদপাড়ার মুসা মিয়ার ছেলে শিশু হোসেন বাসার পাশের একটি দোকানে পিঠা আনতে যায়। এসময় বালুবোঝাই একটি ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় স্থানীয় লোকজন ঘাতক ট্রাক্টর ও চালককে আটক করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ওসি রসুল আহমেদ নিজামী জানান, নিহত শিশুর পরিবার থেকে অভিযোগ দেওয়া হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

এদিকে বিশিষ্টজনদের মতে, স্থানীয় পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে দিনের বেলায় পৌর শহরে এসব অবৈধ পণ্যবাহী ট্রাক্টর ও ট্রাক শহরে প্রবেশ করে একেরপর এক দূর্ঘটনা ঘটিয়ে যাচ্ছে। যার বলি হিসেবে দুই বছরের অবুঝ শিশু নিহত হয়েছে। এসব অবৈধ পরিবহন পৌর শহরের অভ্যন্তরে চলাচল নিষিদ্ধ করতে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভুগী ও পৌর এলাকার বাসিন্দারা।   

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com