সংবাদ শিরোনাম
খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ বিজয়নগরে স্কুলের আয়-ব্যয়ের হিসাব চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ। দোকানপাট ও ব্যাংকে ভাংচুর লুটতরাজ।। আহত-২০ যারা এনেছিলেন মৃত্যুহীন প্রাণ।। আগামীকাল ৬ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমানের ৫৪তম শাহাদাত বার্ষিকী বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটোচালককে পিটিয়ে হত্যা কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন।। সভাপতি শাওন, সাধারণ সম্পাদক আলম জেলার পুলিশ অফিসার ও ফোর্সদের কর্মদক্ষতার স্বীকৃতি দিলেন হবিগঞ্জের পুলিশ সুপার কসবায় হোন্ডা কোম্পানির বাইকারদের জন্য দিনব্যাপী ফ্রী সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত সংস্কৃতিতে রাজনীতি নয়, রাজনীতিতে সংস্কৃতি চাই- প্রবর্তকের আবৃত্তি অনুষ্ঠানে বক্তারা ধর্ষনের সাজানো অভিযোগের প্রতিবাদে কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ
বিজয়নগর থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেফতার

বিজয়নগর থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে উপজেলার হরষপুর ভাঙ্গাব্রীজ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করেন পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন- সোহরাব হোসেন (২৭), সাদ্দাম (২২) ও সুজন (২২)। 

পুলিশ জানায়, গতকাল সোমবার সন্ধ্যায় বিজয়নগর থানা পুলিশের অফিসার ইনচার্জ আতিকুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মোঃ জুয়েল রানা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আল আমিন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সুমন বড়ুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার হরষপুর ভাঙ্গা ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে সোহরাব হোসেন , পিতা- মোঃ জজ মিয়া, গ্রাম- আলীনগর, মো: শাহিন মিয়া ওরফে সাদ্দাম, পিতা- মোঃ সফর উদ্দিন স্থায়ী : সাং- কালিকাপুর,  (88B1E) সুজন, পিতা- ছোট্টু মিয়া, গ্রাম- রাজনগর, সর্বথানা- মাধবপুর, জেলা হবিগঞ্জ কে গ্রেপ্তার করে। এসময় তল্লাশী করে তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা, যার বাজার মূল্য-১,২০,০০০/-, ১টি জারা ১০০সিসি মোটরসাইকেল মূল্য-১,২০,০০০/ উদ্ধার করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে বিজয়নগর থানার মামলা নং-২৮ তাং-১৩/০১/ ২০২০ইং ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) টেবিল ১৯(খ)৩৮/৪১ রুজুপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।               

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com