সংবাদ শিরোনাম
নকল সার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু।। আহত-৩ বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল
হাসপাতালের আভ্যন্তরীন ব্যবস্থা তদারকি জােরদারের মাধ্যমে স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে হবে; মোকতাদির চৌধুরী এমপি

হাসপাতালের আভ্যন্তরীন ব্যবস্থা তদারকি জােরদারের মাধ্যমে স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে হবে; মোকতাদির চৌধুরী এমপি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযােদ্ধা র. আ. ম উবায়দুল মােকতাদির চৌধুরী এমপি বলেছেন,  হাসপাতালের আভ্যন্তরীন ব্যবস্থা তদারকি জােরদারের মাধ্যমে স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে হবে এবং সমন্বিত পরিকল্পনার মাধ্যমে হাসপাতালের উন্নয়ন কার্যক্রমকে আরাে বেগবান করতে হবে। তিনি  বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য বিভাগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মনে রাখতে হবে স্বাস্থ্যসেবা হচ্ছে মানবতার প্রধান উৎস। তাই স্বাস্থ্যসেবা নিয়ে কােন প্রকার গাফিলতি মহান রাব্বুল আল আমিনও সহ্য করবে না। তাই ইহকাল ও পরকালের চিন্তা করে ডাক্তারসহ স্বাস্থ্য বিভাগের সকল কর্মীকে মানবতার দূত হয়ে কাজ করতে হবে। 

গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় ডাঃ মিলন সভাকক্ষে  “সকল পর্যায়ে মানসম্মত চিকিৎসা ও সবাই আমাদের মূল লক্ষ্য এই শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ শওকত হােসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মােহাম্মদ আনিসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযােদ্ধা আল মামুন সরকার, সিভিল সার্জন ডাঃ মোঃ শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রহুল আমিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন ফিরােজুর রহমান ওলিও, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, জেলা নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোঃ বজলুর রহমান, জেলা বিএমএ’র সভাপতি ডাঃ ফখরুজ্জামান ভূইয়া, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আবু সাঈদ, সদর হাসপাতালের আরএমও ডাঃ রানা নূরুস সামস সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। (প্রেস বিজ্ঞপ্তি)।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com