সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
মুজিবশতবর্ষ উপলক্ষে ধামরাই হার্ডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান

মুজিবশতবর্ষ উপলক্ষে ধামরাই হার্ডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান

মোহাম্মদ মামুন রেজা, ধামরাই (ঢাকা) প্রতিনিধি 

ঢাকার ধামরাই হার্ডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল ৪ ঘটিকার সময় ধামরাই হার্ডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে বার্ষিক পুরস্কার ও মুজিবশতবর্ষ উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ঢাকা-২০ ধামরাই আসনের সাংসদ আলহাজ্ব বেনজির আহম্মেদ। প্রধান অতিথির বক্তব্যে বেনজির আহম্মেদ বলেন, শিক্ষায় জাতির মেরুদন্ড, তাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মত মানুষ হতে হবে ।

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামিউল হকের সভাপতিত্বে ধামরাই হার্ডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামীলীগের সহসভাপতি এ্যাডঃ খন্দকার আবুল কাশেম রতন, ঢাকা জেলা আওয়ামী-লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ কাজী শওকত হোসেন শাহিন , ধামরাই পৌর আওয়ামী-লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোহনা জেসমিন মুক্তা, চেয়ারম্যান মোঃ খালেদ মাসুদ লাল্টু, ধামরাই পৌর যুবলীগের সহ-সভাপতি মোঃ আলী খান, ধামরাই পৌর-যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সানাউল হক সুজন, ধামরাই উপজেলা যুবলীগের সদস্য মোঃ হারুণ – অর রশিদ রোকন, ধামরাই উপজেলা যুবলীগের সদস্য মোঃ কামরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ও ধামরাই উপজেলা যুবলীগ মোঃ রুবিউল করিম রুবেল, সাবেক ভিপি গণবিশ্ববদ্যালয় ও ধামরাই উপজেলা ছাত্রলীগ মোঃ শামীম হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণ শেষে মুজিবশতবর্ষ উপলক্ষে ধামরাই হার্ডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শহিদুল ইসলাম লিটনের সঞ্চলনায় উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সময় বিদ্যালয় ও কলেজর সকল শিক্ষক উপস্থিত ছিলেন।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com