সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
নাসিরনগরে মন্দিরের জায়গা জোর পূর্বক দখলের চেষ্টা

নাসিরনগরে মন্দিরের জায়গা জোর পূর্বক দখলের চেষ্টা

মোঃ আব্দুল হান্নান//নাসিরনগর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নে সাহাজী বাড়ি দুর্গা মন্দিরের জায়গা জোর পূর্ব দখলের অভিযোগ পাওয়া গেছে। 
জানা গেছে, মন্দিরের ৭৬ শতাংশ একটি পুকুরের মালিকানা নিয়ে মন্দির পরিচালনা কমিটির সঙ্গে কয়েক বছর ধরে পার্শ্ববতী সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান কুতুব উদ্দিন ভূইয়ার সাথে বিরুদ্ধ চলে আসছিল। এ নিয়ে মহামান্য উচ্চ আদালতে মামলা মোকদ্দমা ও চলমান রয়েছে। 
সম্প্রতি কুতুব উদ্দিন দাতা সেজে দলিল লিখক মতিউর রহমানের মাধ্যমে চাতলপাড় ইউনিয়নের বায়তুল ও হূমায়ুনের নিকট জায়গাটি বিক্রি করে নাসিরনগর সাবরেজিস্ট্রি  অফিসে দলিল করতে যায়। এ খবর জানতে পেয়ে মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিনয় রায় ও অন্যান্যরা তাৎক্ষনিক মামলার কাগজপত্র নিয়ে সাবরেজিস্ট্রি অফিসে উপস্থিত হয়ে কাগজপত্র প্রদর্শন করেন। উচ্চ আদালতের মামলার কাগজ দেখতে পেয়ে তাৎক্ষনিক সাব রেজিস্ট্রার মিজহারুল ইসলাম উজ্জ্বল দলিলটি সম্পাদান বন্ধ করে দেন। পরে তারা দলিলটি বন্ধ রাখার জন্য দলিল লিখক সমিতির সভাপতি সম্পাদক বরাবর লিখিত অভিযোগ ও করেন। 

এ ব্যাপারে মন্দির পরিচালনা কমিটি সভাপতি চাতলপাড় ইউপি সদস্য বিনয় রায় জানায়, জায়গাটি নিয়ে অনেক দিন ধরে মঞ্জু ভূইয়ার ছেলেরা তাকে হত্যার হুমকি দিয়ে আসছে। তাছাড়া ও বেশ কিছু দিন পূর্বে রাত সোয়া ১২টার দিকে ইউপি সদস্য বিনয় রায়কে তার নিজ বাড়িতে পুড়িয়া হত্যার চেষ্টা করে। 
এ বিষয়ে দলিল লিখক মতিউর রহমান ও কুতুব উদ্দিনের সাথে যোগাযোগ করে জানতে চাইলে তারা মুখ খুলতে রাজি হয়নি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com