সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন।। মনসুর সভাপতি ও নাজমুল সাধারন সম্পাদক নির্বাচিত

সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন।। মনসুর সভাপতি ও নাজমুল সাধারন সম্পাদক নির্বাচিত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নবীনগর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মনসুর আহমেদ সভাপতি ও সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ নাজমুল হক শিকদার সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
আজ রবিবার (৩১ আগস্ট) সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অনুষ্ঠিত এক সভায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি গঠন করা হয়েছে। সভায় জেলার সকল সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সভাপতি মনসুর আহমেদ এক প্রতিক্রিয়ায় বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণের পেশাগত মর্যাদা সমুন্নত রাখাই হবে নতুন কমিটির মূল দায়িত্ব।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com