সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরী হিসাবে সাঁজাতে যা যা প্রয়োজন তা করা হবে ; স্থানীয় সরকার মন্ত্রী

কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরী হিসাবে সাঁজাতে যা যা প্রয়োজন তা করা হবে ; স্থানীয় সরকার মন্ত্রী

নুরুল বশর মানিক//কক্সবাজার প্রতিনিধি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবি তাজুল ইসলাম বলেছেন, আধুনিক পর্যটন নগরী হিসাবে কক্সবাজারকে সাজাতে যা যা করা প্রয়োজন তা সবই করা হবে ইনশাল্লাহ। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, কক্সবাজারে পরিকল্পনাভিত্তিক উন্নয়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাস্টার প্ল্যান তৈরি করতে বলেছেন। সে মাস্টার প্ল্যান তৈরীর কাজ যথাশীঘ্র সম্ভব শুরু করা হবে।
কক্সবাজারের জাতীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান সহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের সাথে কক্সবাজারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে এক মতবিনিময় সভায় জনপ্রতিনিধিদের বিভিন্ন আবেদন ও দাবি দাওয়ার জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবি তাজুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে ও সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এসব কথা বলেন।
কক্সবাজার সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী রাত সাড়ে ৮ টার দিকে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কক্সবাজার-১, ২ ও ৩ আসনের সংসদ সদস্য যথাক্রমে জাফর আলম, আশেক উল্লাহ রফিক ও সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে.কর্নেল (অব.) ফোরকান আহমেদ, জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, জেলার উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবি তাজুল ইসলামকে নগরীর চাবি উপহার ও সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদকে শুভেচ্ছা উপহার দেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
মতবিনিময় সভায় কক্সবাজার জেলার সকল জনপ্রতিনিধিদের দাবী দাওয়ার কথা মন্ত্রী ও সিনিয়র সচিব মনোযোগ সহকারে তাদের কথা শুনেন এবং তা পূরণ করা হবে বলে উপস্থিত সকলকে আশ্বস্ত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com