সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
কালিয়াকৈরে বিএনপি নেতার বিরুদ্ধে সওজের জমি জবরদখল করে টিনসেড মার্কেট নির্মাণের অভিযোগ

কালিয়াকৈরে বিএনপি নেতার বিরুদ্ধে সওজের জমি জবরদখল করে টিনসেড মার্কেট নির্মাণের অভিযোগ

আনোয়ার সুলতান//স্টাফ রিপোর্টার, সময়নিউজবিডি  

গাজীপুরের কালিয়াকৈরে সড়ক ও জনপথ বিভাগের কোটি টাকা মূল্যের সরকারী জমি জবরদখল করে টিনসেড  মার্কেট নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, কালিয়াকৈর উপজেলা প্রশাসনের নাকের ডগায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নিকটবর্তি উপজেলার লতিফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববতি সড়ক ও জনপথ বিভাগের  মূল্যবান সরকারী জমি রয়েছে। বাজার দর অনুযায়ী ওই জমির মূল্য কোটি টাকার উপরে হবে বলে স্থানীয়রা জানায়। 
উপজেলার লতিফপুর গ্রামের বাসিন্দা ও কালিয়াকৈর পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন সড়ক ও জনপথ বিভাগের লোকজনের সহায়তায় ওই জমি জবরদখল করে টিনসেড  মার্কেট  নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে বলে  স্থানীয়দের অভিযোগ রয়েছে। সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ঠ  কর্মকর্তাদের গাফলতির কারণে  টিনসেড  মার্কেট নির্মাণের কাজ প্রায় সমাপ্তের পথে। রাতারাতি জবরদখল হয়ে যাচ্ছে সরকারের কোটি টাকার জমি। 

এ ব্যাপারে শুরু থেকেই গাজীপুর জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফ উদ্দিন ও উপ-সহকারী পরিচালক মোঃ রাসেদ ,উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিনের কাছে বারবার অভিযোগ করলেও  অভিযান চালানো তো দূরের কথা মার্কেট নির্মাণে তারা  ন্যুনতম কোন প্রকার বাধাঁ প্রদান করে নাই। 
এ ব্যাপারে গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফ উদ্দিন জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী পরিচালক মোঃ রাসেদকে  নির্দেশ প্রদান করা হয়েছে। 
গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী পরিচালক মোঃ রাসেদ জানান, ওই জমি পরিমাপ  করে দ্রুত সড়ক ও জনপথ বিভাগের জমিতে  নির্মিত মার্কেট  দ্রুত উচ্ছেদ করা হবে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com