সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
শেখ হাসিনা সড়ক পরিদর্শন করলেন মোকতাদির চৌধুরী এমপি

শেখ হাসিনা সড়ক পরিদর্শন করলেন মোকতাদির চৌধুরী এমপি

সময়নিউজবিডি রিপোর্ট 

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের সাথে বিজয়নগর উপজেলার সরাসরি সংযোগ সড়ক শেখ হাসিনা সড়ক (সীমানা -ব্রাহ্মণবাড়িয়া) পরিদর্শন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। 
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় শেখ হাসিনা সড়কের শিবির এলাকা দিয়ে সড়কের দেউদনিয়া ব্রীজ পর্যন্ত পরিদর্শন করেন। 
পরিদর্শনকালে তিনি জানান, তিতাস পূর্বাঞ্চল তথা বিজয়নগরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ও দাবি ছিল সীমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কটি। যে সড়কটির নির্মাণকাজ শুরু হওয়ার আগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নামে “শেখ হাসিনা সড়ক ” নামকরণ করে কাজ শুরু করা হয়। বর্তমানে সড়কের তিনটি ব্রীজ ব্যতীত বাকি ৯৫ ভাগ মাটি ভরাট ও সলিং এর কাজ সম্পন্ন হয়েছে এবং তিনটি  ব্রীজের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ঠিকাদারকে ব্রীজের কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে। আশা করছি খুব দ্রুতই ব্রীজগুলোর কাজ সম্পন্ন হলে সড়কটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। 
সড়ক পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভুইয়া, সাধারন সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট তানভীর ভুইয়া, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ রাসেল খান, পত্তন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ।       
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।                                                                                                  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com