সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
ঢাকার আশেপাশের ইটভাটাই পরিবেশ দূষণের মুল কারন; পরিবেশ ও বন মন্ত্রী

ঢাকার আশেপাশের ইটভাটাই পরিবেশ দূষণের মুল কারন; পরিবেশ ও বন মন্ত্রী

মোহাম্মদ মামুন রেজা//ধামরাই (ঢাকা) প্রতিনিধি 

বায়ু দূষণের মূল কারণ ইটভাটার কালো ধোঁয়াও নদী গর্ভে ও খালবিলে জমে থাকা বিভিন্ন মেল-কারখানার বর্জ্য বললেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন মন্ত্রী শাহাব উদ্দিন।পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জনাব মো. শাহাব উদ্দিন বাংলাদেশ জাতীয় সংসদের আসন নং ২৩৫ (মৌলভীবাজার-১) থেকে নির্বাচিত সংসদ সদস্য।
তিনি আরো বলেন, পরিবেশ দূষণ মুক্ত করতে হলে খালবিল নদীনালা দূষণ মুক্ত করতে হবে। ঢাকার আশে-পাশে থেকে ইটভাটা অপস্রারণ করতে হবে। ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এর জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শনিবার(২৯ ফেব্রুয়ারী) ধামরাই পৌরসভার ধামরাই সিটি সেন্টারে এ জন্মদিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকাজেলা সহ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীর সমাগমেএক আনন্দগন মুহূর্তের পরিবেশ তৈরি হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইনজীবি আবুল কাশেম রতন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাসুম খান, পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র গোলাম কবীর,উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সামিউল হক, ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা,উপজেলা যুবলীগনেতা হাফিজুর রহমান হাফিজ ও হারুনুর রশিদ রুকন, সহ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক সুজন, সহ-সভাপতি আলী খান, যুবলীগ নেতা শাহীন দেওয়ান প্রমুখ।ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com