সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
নোটিশের একদিন আগেই যাত্রী পারাপার বন্ধ করলো ভারত

নোটিশের একদিন আগেই যাত্রী পারাপার বন্ধ করলো ভারত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

নোটিশের একদিন আগেই বাংলাদেশ থেকে যাত্রী পারাপার বন্ধ করলো ভারত। বৃহস্পতিবার (১২ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতের আগরতলা যাওয়ার সময় যাত্রীদের ফিরিয়ে দেওয়া হয়েছে।
জানা যায়, ভারতের আগরতলা ইমিগ্রেশন থেকে একটি যাত্রী পারাপার বিষয়ে একটি নোটিশ জারি করা হয়েছে এবং নোটিশটি ইমিগ্রেশন এলাকায় টানিয়ে দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার (১৩ মার্চ থেকে ১৫ এপ্রিল) পর্যন্ত কূটনৈতিক, অফিসিয়াল, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন প্রকল্পের ভিসাধারীদের যাতায়াত করতে পারবে। এর বাইরে কোন অন্য কোন ভিসাধারী যাত্রীদের যাতায়াত বন্ধ থাকবে। কিন্তু আজ বৃহস্পতিবার বিকেল থেকেই যাত্রী পারাপার বন্ধ করে দেয় ভারত। 
এদিকে আরেকটি সূত্র জানায়, আজ সকাল থেকে মেডিকেল ভিসার যাত্রীদের ঢুকতে দেয়া হলেও বিকেল থেকে ভ্রমণ ভিসার যাত্রীদের ভারতে ঢুকতে দেয়নি কর্তৃপক্ষ। তবে আগরতলা থেকে যাদের ফ্লাইট ছিল তাদেরকে আখাউড়া ইমিগ্রেশন পুলিশের অনুরোধে ঢুকতে দেয়া হয়েছে।   

বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট এর ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবদুল হামিদ। 
উল্লেখ্য, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এ নোটিশ কার্যকর থাকবে।             
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।                                            

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com