সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
তিতাস ট্রেনের টয়লেট থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

তিতাস ট্রেনের টয়লেট থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

আখাউড়া সংবাদদাতা//সময়নিউজবিডি 

ঢাকা-চট্রগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের টয়লেট থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত পৌনে ১১ টায় ট্রেনের টয়লেট থেকে এ মরদেহটি উদ্ধার করেন রেলওয়ে পুলিশ। 
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেনটি রাত সোয়া ১০ টায় আখাউড়া রেলওয়ে স্টেশন জংশনে আসে। শুক্রবার ভোরে ট্রেনটি আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। সে জন্য পরিস্কার পরিচ্ছন্ন করতে যান পরিচ্ছন্নতা কর্মীরা। এসময় ট্রেনটির “ঘ” বগির টয়লেটের ভেতরে একটি কার্টুন দেখতে পান পরিচ্ছন্নতা কর্মীরা। পরে কার্টুনটি খুলে এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা। রেলওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেন। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫/৩০ বছর হবে বলে জানান পুলিশ। তবে এখনও পর্যন্ত মরদেহের নাম পরিচয় জানা যায়নি।  
আখাউড়া রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ শ্যামল কান্তি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।         
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com