সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
নাসিরনগরে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

নাসিরনগরে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

আব্দুল হানন্নান,নাসিরনগর প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানা পুলিশের অভিযানে মোঃ মোজাহিদ মিয়া (২৮) নামে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মোজাহিদ উপজেলার ফান্দাউক গ্রামের আবু তাহের মিয়ার ছেলে। বুধবার (১৮ মার্চ) দিবাগত গভীর রাতে ফান্দাউক নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন পুলিশ।          
পুলিশ জানায়, গতকাল বুধবার দিবাগত রাতে নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক আহমেদ পাটোয়ারী সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জিআর ২৬৫/১২ নারী ও শিশু ১৩৪৮/১২ মামলার ৩ বছরের  সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী মোঃ মোজাহিদ মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক আহমেদ পাটোয়ারী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে আজ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।           

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com