সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
নাসিরনগর থানা পুলিশের অভিযানে ৫ ডাকাত গ্রেফতার

নাসিরনগর থানা পুলিশের অভিযানে ৫ ডাকাত গ্রেফতার

আব্দুল হান্নান,নাসিরনগর প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানা পুলিশ গত দুই দিনে বিশেষ অভিযান পরিচালনা করে ৫ কুখ্যাত কিশোর ডাকাতকে গ্রেপ্তার করেছে। ডাকাতদের গ্রেপ্তারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রাস্তায় ডাকাতি করতাে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে। নাসিরনগর থানা পুলিশের এস,আই জুলুশ খান পাঠান সঙ্গীয় ফাের্স নিয়ে তাদের বিভিন্ন রাস্তায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার করে। এ সময় তাদের সাথে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা ধারালাে দা সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতদের মধ্যে দু’জনের বাড়ি নাসিরনগর হলেও তিনজনের বাড়ি পার্শ্ববতী মাধবপুর উপজেলায় বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামের মোঃ কামাল মিয়ার ছেলে মোঃ সজল মিয়া ( ২০) ও জামাল মিয়ার ছেলে মোঃ মােজাম্মেল ওরফে রাসেল (১৯) এবং অপর তিনজন হলাে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দউদী বউলা টিলার সফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম নয়ন (১৯), মির্জাপুর খান্দুরা বাড়ির আমীর মিয়ার ছেলে মোঃ নাদিম মিয়া (১৯) ও বেজােড়ার বড়বাড়ির জমসেদ মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম (২২)। 
মামলার তদন্তকারী কর্মকর্তা নাসিরনগর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক আহমেদ পাটােয়ারী জানায়, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ও আদালতে একাধিক ডাকাতির মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানাে হয়েছে। আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান তিনি।      

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com