সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
করোনা ভাইরাস প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সদস্যদের মাঝে মাস্ক বিতরণ

করোনা ভাইরাস প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সদস্যদের মাঝে মাস্ক বিতরণ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি   

করোনা ভাইরাস প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সদস্য এবং সিভিল স্টাফদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছেন জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান। রবিবার (২২ মার্চ) তিনি জেলার পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে এসব মাস্ক বিতরণ করেন।

মাস্ক বিতরণকালে পুলিশ সুপার পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন- করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্যক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই। নিজেকে নিরাপদ রাখতে সর্দি-কাশিতে আক্রান্ত যেকোনো ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে। আক্রান্ত ব্যক্তি ও পরিচর্যাকারীর মুখে বিশেষ মাস্ক পরতে হবে। কখনোই নাক-মুখ না ঢেকে হাঁচি-কাশি দেবেন না। ব্যবহৃত টিস্যু বা রুমাল যথাযথ জায়গায় ফেলতে হবে। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আলমগীর হোসেন, পিপিএম-সেবা,  অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডিএসবি) আলাউদ্দিন চৌধুরী সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com