সংবাদ শিরোনাম
নকল সার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু।। আহত-৩ বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল
করোনা সংক্রমণে — আখাউড়া স্থল বন্দরে রপ্তানি বন্ধ

করোনা সংক্রমণে — আখাউড়া স্থল বন্দরে রপ্তানি বন্ধ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাব বাংলাদেশেও পড়ার কারনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে। করোনা ভাইরাস আতঙ্কে ভারতের আগরতলা শহরকে লকডাউন করে দেওয়ার কারনে পণ্য না নেওয়ার কথা জানিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা।   

আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা শহরকে করোনার কারণে লকডাউন করে রাখা হয়েছে। যে কারণে আপাতত বাংলাদেশ থেকে কোন পণ্য নিতে পারছেনা সেখানকার ব্যবসায়ীরা। মঙ্গলবার পণ্য নিতে অপারগতার বিষয়টি আখাউড়া কাস্টমস ও ব্যবসায়ীদের মৌখিকভাবে জানিয়েছেন আগরতলার ব্যবসায়ীরা। সেই সাথে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পণ্য রপ্তানি বন্ধ থাকবে। এমতাবস্থায় মঙ্গলবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় কোন পণ্যবাহী ট্রাক যেতে না পাড়ায় স্থলবন্দর সড়কের দুপাশে ৭০/৮০ টি পণ্যবোঝাই ট্রাক আটকা পড়েছে।    
এদিকে পূর্বঘোষণা ছাড়াই পণ্য নেওয়া বন্ধ করে দেওয়ায় অনেকটা বিপাকে পড়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। এ বন্দর দিয়ে প্রত্যেকদিন প্রায় তিন লাখ মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়ে থাকে। আখাউড়া স্থলবন্দর আমদানি রপ্তানিকারক সমিতির সাধারন সম্পাদক সফিকুল ইসলাম বলেন করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ থেকে কোন পণ্য রপ্তানি করতে পারবেন না বলে জানিয়েছেন আগরতলার ব্যবসায়ী নেতৃবৃন্দ।   

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।   

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com