সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সিরাজদিখানে প্রশাসনের উদ্যোগে খাবার সামগ্রী বিতরণ

সিরাজদিখানে প্রশাসনের উদ্যোগে খাবার সামগ্রী বিতরণ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অসহায় হতদরিদ্রদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশ যখন লকডাউন চলছে সে মুহূর্তে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইছাপুরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ খাবার সামগ্রী বিতরণ করা হয়। গতকাল শনিবার বেলা ১১ টায় ইছাপুরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রায় ২৫ জনের মাঝে এ খাবার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রতি জনকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল,১ কেজি লবণ,১ কেজি তেল, ৫ কেজি আলু ও একটি সাবান দেয়া হয়।  তবে ধারাবাহিকভাবে প্রতিটি ইউনিয়ন  এ সামগ্রী বিতরণ করা হবে। প্রথম পর্যায়ে ১হাজার জনকে এবং দ্বিতীয় পর্যায় ১ হাজার মোট ২ হাজার জনকে এ সামগ্রী বিতরণ  করা হবে। পর্যায়ক্রমে আরো বরাদ্দ আসলে আরো দেয়া হবে। উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার, যুব উন্নয়ন কর্মকর্তার ডলি রানী নাগ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা, ইছাপুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন হাওলাদারসহ ইছাপুরা ইউনিয়ন ওয়ার্ড মেম্বার ও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com