সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
ছাত্রলীগ নেতা সাইফুল ইসলামের উদ্যোগে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় হাত ধোয়ার সামগ্রী ও জীবাণুনাশক স্প্রে

ছাত্রলীগ নেতা সাইফুল ইসলামের উদ্যোগে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় হাত ধোয়ার সামগ্রী ও জীবাণুনাশক স্প্রে

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাস (কুভিড-১৯) সংক্রমণ মহামারি আকার ধারণের প্রাদুর্ভাবের আশঙ্কায় বাংলাদেশ সরকারের গৃহীত কার্যক্রমে সরকার দলীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সরকারের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ, জীবাণুনাশক স্প্রে দিয়ে সতর্কতা অবলম্বনের জন্য বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া -০৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র. আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর নির্দেশে ও জেলা ছাত্রলীগের নেতৃত্বে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় মুসল্লীদের করোনা ভাইরাস প্রতিরোধে হাত ধোয়ার ব্যবস্থা ও জীবাণুনাশক স্প্রে ছিটানো সহ প্রচারণা চালায়।
মঙ্গলবার (৩১ মার্চ) পত্তন ইউনিয়নের মনিপুর কেন্দ্রীয় জামে মসজিদ, আতকাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, কল্যানপুর কওমী মাদ্রাসায় মুসল্লী ও শিক্ষার্থীদের সাবান দিয়ে হাত ধোয়া নিশ্চিত করতে ওজুখানায় জীবাণুনাশক স্প্রে ছিটানো ও সাবানদানী বসানো হয়।

এসময় মুসল্লী ও মাদ্রাসা শিক্ষার্থীদের বার বার হাত ধোয়া ও বিনা প্রয়োজনে বাহিরে না যাওয়ার আহবান জানান পত্তন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও ছাত্রলীগ নেতাকর্মীরা। পাশাপাশি পরিবার প্রতিবেশী সহ সকলকে করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সকলকে সরকারের নির্দেশনা মেনে চলারও আহবান জানান।                              
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com