সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
আশুগঞ্জে ৯বছরের শিশুকে ধর্ষণ।। ধর্ষক আটক

আশুগঞ্জে ৯বছরের শিশুকে ধর্ষণ।। ধর্ষক আটক

বিশেষ প্রতিবেদক//সময়নিউজবিডি 

বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাস (কুভিড-১৯) সংক্রমণের প্রাদুর্ভাবে সারা বিশ্ববাসী যেখানে উদ্বিগ্ন, এমন দূর্যোগপূর্ণ সময় ও পবিত্র শবে বরাতের রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৯ বছর বয়সী এক শিশুকে নারকীয় ধর্ষণকান্ডের ঘটনা ঘটিয়েছে লিটন নামে এক ধর্ষক।     

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রাতে জেলার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর জোহরা অটোরাইসমিল এলাকায় এ ঘটনাটি ঘটে।ধর্ষক লিটন পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার অষ্ট্রগ্রাম উপজেলা সদরের ইমান আলীর ছেলে।জানা যায়, ধর্ষণের শিকার শিশুটির বাবা ও সোনারামপুর এলাকার আবাবিল আটো রাইস মিলের চাতাল শ্রমিক লিটনের সাথে পূর্ব পরিচিতি ছিল। লিটন চাতাল শ্রমিকের পাশাপাশি অবসর সময়ে একটি অটোরিকশা চালাতো। সম্প্রতি অটোরিকশাটি আটক করে থানায় নিয়ে আসে আশুগঞ্জ থানা পুলিশ। এদিকে বৃহস্পতিবার রাতে ৯টায় জেলার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকার একটি নির্জন স্থানে শিশুটিকে ধর্ষণ করেন অটোরিকশা চালক লিটন নামে এক লম্পট। পরে শিশুটি বাড়িতে এসে বাবা মাকে ঘটনাটি জানালে শিশুটিকে সঙ্গে নিয়ে আশুগঞ্জ থানা পুলিশের কাছে যান তারা। এসময় ধর্ষক লিটনও অটোরিকশাটি ছাড়িয়ে আনতে থানায় যান। একফাঁকে থানায় লিটনকে দেখেই ছিনতে পারেন ধর্ষণের শিকার শিশুটি। সাথে সাথেই পুলিশকে জানান লিটনই তাকে ধর্ষণ করেছেন। এসময় পুলিশ লিটনকে আটক করে ধর্ষণের শিকার শিশুটিকে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।  
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জাবেদ মাহমুদ জানান, ধর্ষণের শিকার শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগের প্রেক্ষিতে ধর্ষক লিটনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।       
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।                                              

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com