সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
নবীনগরে জেলার একমাত্র করোনা রোগী সনাক্ত হলেন এক কৃষক

নবীনগরে জেলার একমাত্র করোনা রোগী সনাক্ত হলেন এক কৃষক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়া জেলায় নভেল করোনা ভাইরাস কুভিড-১৯ এ করোনায় একমাত্র রোগী সনাক্ত হয়েছেন নবীনগরের এক কৃষক। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে তার করোনা ভাইরাস পরীক্ষার প্রতিবেদন পজিটিভ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের একটি সূত্র। আক্রান্ত কৃষকের বাড়ি উপজেলার আলমনগর গ্রামের উত্তর পাড়ায়। তার বয়স আনুমানিক ৬৫ বছর।   

ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডাঃ মোঃ একরামউল্লাহ করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা সিভিল সার্জন কার্যালয় সূত্রে ঐ ব্যক্তির করোনাভাইরাস আক্রান্তের বিষয়টি জানতে পেরেছেন। তিনি বলেন বর্তমানে ঐ কৃষক ঢাকার কুয়েত-মৈত্রী হাসপাতালের আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন আছেন।     

জানা যায়, করোনাভাইরাস আক্রান্ত হওয়া ঐ কৃষক গত ২ এপ্রিল ২০২০ ইং তারিখে হৃদরোগে আক্রান্ত হলে তাকে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তাকে কিছু পরীক্ষা নিরীক্ষার পরামর্শ দেন চিকিৎসকরা। পরে পরীক্ষা নিরীক্ষার পরে তার শরীরে করোনাভাইরাসের লক্ষণ আছে জানিয়ে কুমেক কর্তৃপক্ষ তাকে ঢাকার কুয়ত-মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কুমেক কর্তৃপক্ষের পরামর্শে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে করোনা ভাইরাস পরীক্ষা করার পর শুক্রবার দুপুরে করোনাভাইরাস পরীক্ষার প্রতিবেদনে পজিটিভ পাওয়া যায়।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।     

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com