সংবাদ শিরোনাম
খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ বিজয়নগরে স্কুলের আয়-ব্যয়ের হিসাব চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ। দোকানপাট ও ব্যাংকে ভাংচুর লুটতরাজ।। আহত-২০ যারা এনেছিলেন মৃত্যুহীন প্রাণ।। আগামীকাল ৬ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমানের ৫৪তম শাহাদাত বার্ষিকী বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটোচালককে পিটিয়ে হত্যা কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন।। সভাপতি শাওন, সাধারণ সম্পাদক আলম জেলার পুলিশ অফিসার ও ফোর্সদের কর্মদক্ষতার স্বীকৃতি দিলেন হবিগঞ্জের পুলিশ সুপার কসবায় হোন্ডা কোম্পানির বাইকারদের জন্য দিনব্যাপী ফ্রী সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত সংস্কৃতিতে রাজনীতি নয়, রাজনীতিতে সংস্কৃতি চাই- প্রবর্তকের আবৃত্তি অনুষ্ঠানে বক্তারা ধর্ষনের সাজানো অভিযোগের প্রতিবাদে কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ
নবীনগরে পা কেটে উল্লাস করার ঘটনায় দুই হোতাকে গ্রেপ্তার

নবীনগরে পা কেটে উল্লাস করার ঘটনায় দুই হোতাকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

লকডাউন ভেঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রতিপক্ষের পা কেটে হাতে নিয়ে বিপক্ষের লোকজনের উল্লাস করার ঘটনায় দু’পক্ষের মূল দুই হোতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সোমবার (১৩ এপ্রিল) ভোরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল নবীনগর থেকে তাদেরকে গ্রেপ্তার করেন।গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান ও একই ইউনিয়নের থানাকান্দি গ্রামের কাউসার মোল্লা। তারা দুজনই দু’পক্ষের মূল হোতা। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রশিদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, আজ সোমবার ভোরে কৃষ্ণনগরে রক্তক্ষয়ী সংঘর্ষের দু’পক্ষের মূল হোতা কাউসার মোল্লাকে আশুগঞ্জ থানা এলাকায় ও কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানকে নবীনগর থানা এলাকা থেকে ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।                     

উল্লেখ্য, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান ও একই ইউনিয়নের থানাকান্দি গ্রামের বাসিন্দা কাউসার মোল্লার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরধরে গতকাল রবিবার দু’পক্ষের দাঙ্গাবাজরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে মোবারক হোসেন (৪৫) নামে একজনের পা কেটে হাতে নিয়ে মিছিল করেন বিপক্ষের লোকজন। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।                                                                                                

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com