সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে যাওয়া পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও পঙ্কজ বড়ুয়া

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে যাওয়া পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও পঙ্কজ বড়ুয়া

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি   

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে পড়া সাঈদুর রহমানের পাশে সহযোগিতার হাত নিয়ে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন। 
রবিবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ২টায় অগ্নিকান্ডের ঘটনায় সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের খলাপাড়া এলাকার সাঈদুর রহমান ভুইয়ার বসত ঘরটি পুড়ে যায়। এতে তার  প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। 
অগ্নিকান্ডের ঘটনার খবর আজ সোমবার (২৭ এপ্রিল) সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই বান্ডিল টিন, নগদ ১০ হাজার টাকা, পরিবারের সদস্যদের জন্য ২০ কেজি চাল, দুই কেজি চিনি, দুই কেজি ডাল, দুই কেজি ছোলা সহ তার পঞ্চম শ্রেনী পড়ুয়া মেয়ের জন্য বই খাতা প্রদান করেন। 

সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলাম ভুইয়া তার ছেলেমেয়েদের জন্য জামা কাপড় প্রদান করেন। একই সময় সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হাজারী আংগুর দুই বান্ডিল টিন প্রদানের ঘোষণা দেন। 
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ বি এম মশিউজ্জামান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com