সংবাদ শিরোনাম
তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু
পৌর এলাকার সাড়ে ৫’শ কর্মহীন মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করলেন বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান তপন কান্তি

পৌর এলাকার সাড়ে ৫’শ কর্মহীন মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করলেন বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান তপন কান্তি

করােনাভাইরাস দুর্যােগে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় লকডাউনের মধ্যে কর্মহীন বা নিম্ন আয়ের মানুষকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে পৌর এলাকার মৎস্যজীবি, ঋষি পাড়া, বস্তিবাসী সহ বিভিন্ন শ্রেনীপেশার কর্মহীনদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন করোনা ভাইরাস প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের জেলা পর্যায় ত্রাণ কার্যক্রম সমন্বয়কর দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) তপন কান্তি ঘোষ।                      
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মােহাম্মদ আনিসুর রহমান, পৌরসভার মেয়র ও জলা আওয়ামী লীগর সহ সভাপতি নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযােদ্ধা আল- মামুন সরকারসহ জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তাগণ। 
এ সময় বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) তপন কান্তি ঘোষ বলেন, করােনা প্রতিরােধ সবাইকে বেশি বেশি সচেতন হতে হবে। পরিস্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা বজায় রেখে চলতে হবে। সরকারি নিয়ম মেনে চললে দেশের মানুষ করােনার থাবা থেকে মুক্তি পাবে শীঘ্রই। ত্রাণ বিতরণ শেষে তিনি ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটে স্থাপিত ৫০ শয্যা বিশিষ্ট আইসােলেশন কেন্দ্র পরিদর্শন করেন। (প্রেস বিজ্ঞপ্তি)। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com