সংবাদ শিরোনাম
*ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা টিভির সাংবাদিককে ছুরিকাঘাত, প্রাণনাশের হুমকির অভিযোগ* ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে মসজিদ ও মোবাইল টাওয়ারের ব্যাপক ক্ষয়ক্ষতি তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন
করোনা পরিস্থিতিতে কর্মহীন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগ

করোনা পরিস্থিতিতে কর্মহীন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগ

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত কর্মহীন দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগ।
‌করোনা দুর্যোগ মোকাবেলায় লকডাউনের কারণে পৌর এলাকার কর্মহীন দুইশত দরিদ্র মানুষের  মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৪ টায় জেলা শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ও সদর ৩ আসনের মাননীয় এমপি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর অনুপ্রেরণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট লোকমান হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক এম সাইদুজ্জামান আরিফের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক চৌধুরী আফজাল হোসেন নিছার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ  এইচ মাহবুব আলম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি একেএম মফিজুল হক ভূঁইয়া মামুন, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান ভূঁইয়া শিপু সহ জেলা সদর ও শহর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। 

খাদ্য সামগ্রী বিতরণকালে আল মামুন সরকার সরকারের পাশাপাশি কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের জন্য জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানান এবং সরকারের নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এবং দেশের এই ক্রান্তিকালে বিত্তবানদের সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। 
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল,ডাল , তৈল, আলু, ছোলা ও মুড়ি। (প্রেস বিজ্ঞপ্তি)। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com