সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
জেলা প্রশাসকের কঠোর নির্দেশনায় বাজার মনিটরিং ও খাদ্য সহায়তা অব্যাহত

জেলা প্রশাসকের কঠোর নির্দেশনায় বাজার মনিটরিং ও খাদ্য সহায়তা অব্যাহত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন এর কঠোর নির্দেশনায় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রেখেছেন। 
শুক্রবার (০১ মে) নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির সরবরাহ পরিস্থিতির স্বাভাবিকতা অব‍্যাহত রাখার পাশাপাশি নির্ধারিত মূল্যে বিক্রয় এবং করোনা ভাইরাস সংক্রমণ রোধে ‘সামাজিক দূরত্ব’ বজায় রেখে বিক্রয় কার্যক্রম

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ন্যায্য মূল্যে বিক্রয় নিশ্চিত করতে বাজার মনিটরিং এর একাংশ।

নিশ্চিতকরণে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন কর্তৃক জেলা এবং উপজেলা পর্যায়ে বাজার মনিটরিং করা হয়েছে। একইসাথে টিসিবি ডিলার কর্তৃক ন্যায্যমূল্যে দ্রব্যসামগ্রী এবং ওএমএস চাল বিক্রয় কার্যক্রম ও মনিটরিং অব‍্যাহত ছিল। এছাড়াও করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে জেলা সদর সহ প্রত্যেক উপজেলায় সবধরনের সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম অব্যাহত রেখেছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে।

সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সহায়তা প্রদানের একাংশ।

অপরদিকে শুক্রবার দিনভর মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কোভিড-১৯ এর প্রাদুর্ভাব প্রতিরোধে গৃহীত কার্যক্রমের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক খাদ্য সহায়তা বিতরণের চলমান কর্মসূচির আওতায় বিজয়নগরে ২শত ও বাঞ্ছারামপুরে ৮শত ৯৫ টি সহ ১ হাজার ৯৫টি পরিবারের মাঝে ১০.৯৫ মে.টন খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সহায়তা প্রদানের একাংশ।

এসময় জেলা প্রশাসনের ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, সেনাবাহিনীর সদস্যরা   সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।         

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com