সংবাদ শিরোনাম
খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ বিজয়নগরে স্কুলের আয়-ব্যয়ের হিসাব চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ। দোকানপাট ও ব্যাংকে ভাংচুর লুটতরাজ।। আহত-২০ যারা এনেছিলেন মৃত্যুহীন প্রাণ।। আগামীকাল ৬ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমানের ৫৪তম শাহাদাত বার্ষিকী বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটোচালককে পিটিয়ে হত্যা কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন।। সভাপতি শাওন, সাধারণ সম্পাদক আলম জেলার পুলিশ অফিসার ও ফোর্সদের কর্মদক্ষতার স্বীকৃতি দিলেন হবিগঞ্জের পুলিশ সুপার কসবায় হোন্ডা কোম্পানির বাইকারদের জন্য দিনব্যাপী ফ্রী সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত সংস্কৃতিতে রাজনীতি নয়, রাজনীতিতে সংস্কৃতি চাই- প্রবর্তকের আবৃত্তি অনুষ্ঠানে বক্তারা ধর্ষনের সাজানো অভিযোগের প্রতিবাদে কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ায় কর্মহীন মানুষের মাঝে ভিডিও কনফারেন্সে নগদ অর্থ সহায়তা প্রদান করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ব্রাহ্মণবাড়িয়ায় কর্মহীন মানুষের মাঝে ভিডিও কনফারেন্সে নগদ অর্থ সহায়তা প্রদান করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি   

বৈশ্বিক করোনা ভাইরাস (কুভিড-১৯) প্রতিরোধে দেশব্যাপী লকডাউন চলায় কর্মহীন হওয়া মানুষের মাঝে আওয়ামীলীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচী গণভবন ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মোবাইল ব্যাংকিংএ নগদ অর্থ সহায়তা কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৪ মে) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযোগ স্থাপন করে এ নগদ অর্থ সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়।                                   

উদ্বোধনী অনুষ্ঠানের পর উপকারভোগী ৫ জনের কাছে এমএফএস এজেন্টদের মাধ্যমে নগদ অর্থ হস্তান্তর করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস‍্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, সেনাবাহিনীর প্রতিনিধি, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৭৫ হাজার ব্যক্তিকে ২৫০০ টাকা করে প্রদান করা হবে। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com