সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
সকলের সচেতনতার মাধ্যমেই করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব ; নাছিমা মুকাই আলী

সকলের সচেতনতার মাধ্যমেই করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব ; নাছিমা মুকাই আলী

বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক লুৎফর রহমান মুকাই আলীর প্রতিষ্ঠিত “লুৎফর রহমান ফাউন্ডেশন” ‘র উদ্যোগে বিজয়নগরে ইমামদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। 
মঙ্গলবার (১৮ মে) উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে ইমামদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট নারীনেত্রী নাছিমা মুকাই আলী। 
তিনি উপজেলার বুধন্তী ইউনিয়ন, চান্দুরা ইউনিয়ন এবং হরষপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদের সম্মানিত ইমামগণের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করেন।   
উপহার সামগ্রী বিতরণকালে নাছিমা মুকাই আলী বলেন, ইমাম সাহেবগন হচ্ছে আমাদের ধর্মীয় নেতা ও সমাজের সম্মানিত ব্যক্তি। ইমাম সাহেবগণের সম্মানার্থে লুৎফর রহমান ফাউন্ডেশন সবসময় পাশে থেকেছে, আগামীদিনেও সহযোগিতার হাত নিয়ে পাশে থাকবে। তিনি উপস্থিত ইমাম সাহেবগনের উদ্দেশ্যে বলেন, আপনারা প্রতি ওয়াক্তে নামাজের আগে বা পরে মুসল্লীদের করোনা প্রতিরোধে সচেতন থাকার পরামর্শ দেবেন। যাতে কেউ বিনা প্রয়োজনে ঘুরাফেরা না করে। সকলের মধ্যে সচেতনতা তৈরি হলেই আল্লাহর রহমতে আমরা মহামারি এ করোনা ভাইরাস থেকে রক্ষা পাবো। (প্রেস বিজ্ঞপ্তি)।                   

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com