সংবাদ শিরোনাম
নকল সার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু।। আহত-৩ বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল
ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আরো আক্রান্ত-১৭ ; এ পর্যন্ত ১৩১

ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আরো আক্রান্ত-১৭ ; এ পর্যন্ত ১৩১

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

বৈশ্বিক করোনা ভাইরাসে (কুভিড-১৯) ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরো ১৭ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৩১ জনে। 
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। 
আজ শুক্রবার (২৯ মে) দুপুরে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, দুপুরে ১৭ জন করোনা পজিটিভ এর রিপোর্ট আসে। এতে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ১৫ জন, আশুগঞ্জ উপজেলায় ১ জন ও বিজয়নগর উপজেলায় ১ জন করোনা পজিটিভ রোগী সনাক্ত হয়েছে। 
এদের মধ্যে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধিকায় ১ জন, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, সদর হাসপাতালে ১ জন, পৌর এলাকার মধ্যপাড়ায় ৪ জন, পীরবাড়ির ২ জন, কাজীপাড়ায় ৩ জন, কলেজপাড়ায় ১ জন, মুন্সেফপাড়ায় ১ জন, ভাদুঘরে ১ জন, আশুগঞ্জ উপজেলার আলমনগরে ১ জন ও বিজয়নগর উপজেলার সিঙ্গারবিলে ১ জন। জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৩১ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন।                                             

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com