সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
আগামীকাল থেকে সীমিত আকারে ব্রাহ্মণবাড়িয়ায় দোকানপাট খোলা থাকবে

আগামীকাল থেকে সীমিত আকারে ব্রাহ্মণবাড়িয়ায় দোকানপাট খোলা থাকবে

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

বৈশ্বিক করোনা ভাইরাস (কুভিড-১৯) এর প্রাদুর্ভাবে একটানা ৫০ দিন লকডাউন শেষে আগামী ৩১ মে ২০২০ ইং থেকে  ব্রাহ্মণবাড়িয়ার সকল দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে।      
শনিবার (৩০ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 
তবে দোকানপাট শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠান গুলো সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত খোলা রাখতে পারবে। সভায় বলা হয়, কোন ব্যবসায়ী হাতে গ্লাভস ও মুখে মাকস্ ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখতে পারবে না। 
জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন এর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল মামুন সরকার সহ সেনাবাহিনীর প্রতিনিধি, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজ এর সহসভাপতি মোঃ শাহজাহান মিয়া ও বাজার কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।    

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন বলেন, সীমিত আকারে দোকানপাট বিভিন্ন বিপণী বিতান খোলা রাখার বিষয়ে সরকারি নির্দেশনা অমান্য করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন জেলা শহর সহ জেলার সর্বত্র জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত বাজার মনিটরিং করবে।                     
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।                                                                                

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com