সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
আবারও আলোচনায় ডা. এজাজ

আবারও আলোচনায় ডা. এজাজ


সময়নিউজবিডি টুয়েন্টিফোর ডেস্ক রিপোর্ট 

বরাবরই আলোচনায় থাকেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা ডা. এজাজ। সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে প্রশংসা করেছেন অনেকেই। সোমবার এভারগ্রীণ বাংলাদেশ নামে একটি ফেসবুক পেইজে আব্দুল্লাহিল কাফী নামে এক ব্যক্তি লিখেছেন, ‘আমাদের দেশে এখনো ভালো এবং মানবিকতা সম্পন্ন ডাক্তার আছে। তিনি হলেন বিশিষ্ট অভিনেতা ডাক্তার এজাজুজ ইসলাম এই ধরণের ডাক্তার এর কাছে গেলেই রোগ ৫০% ভালো হয়ে যায়। রেস্পেক্ট স্যার’।

পোস্টেটিতে দেখা যাচ্ছে, গরীব মানুষদের চিকিৎসা করার জন্য মাত্র ৩০০টাকা নিয়ে থাকেন ডা. এজাজ। রুগী পুরনো হলে সেই ফি হয় ২০০টাকা। অনেকেই শেয়ার করেছেন এই পোস্টটি।এ ব্যাপারে ডা. এজাজ বলেন, ‘গাজীপুরে আমার ব্যক্তিগত চেম্বারে প্রতিদিন সন্ধ্যায় রোগী দেখি। অনেকেই আসেন চিকিৎসা নিতে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করি তাদের সুস্থ করে তোলার। কোন রুগী হয় তো নতুন করে আবারও সামনে এনেছে বিষয়টি । মাঝে মধ্যে রুগীরা আবেগে আপ্লুতো হয়ে এগুলো পোস্ট দিয়ে বসে। এর মধ্যে গত রাত্রে টাঙ্গাইল থেকে একজন এসেছিল। ছবি তুলে নিয়ে গেছে মনে হয়।’

প্রসঙ্গত, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. এজাজুল ইসলাম। সরকারী দায়িত্ব পালন করে গাজীপুরে নিজের চেম্বারে সেখানকার মানুষদের চিকিৎসা দিয়ে থাকেন এজাজ। অসহায় গরীব মানুষদের চিকিৎসা করতে খুবই অল্প পরিমাণ টাকা ভিজিট নিয়ে থাকেন তিনি। তাই সবাই তাকে ‘গরীবের ডাক্তার’ নামে ডাকেন।

অন্যদিকে অভিনয়ে তিনি এতোটাই জনপ্রিয়, যে কোন নাটক সিনেমায় তার উপস্থিতি মানেই বাড়তি বিনোদন। চিকিসক পেশা ঠিক রেখেই নিয়মিত অভিনয় করে চলেছেন এই অভিনেতা। নিজের অভিনয় দিয়ে মানুষের মন জয় করেছেন অনেকে আগেই। আর চিকিৎসক হিসেবেও অসংখ্য মানুষের হৃদয়ে রয়ে গেছেন প্রিয় মানুষ হিসেবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com