সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
ভিপি নুরুল হক নুর এর উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণ-অধিকার পরিষদ

ভিপি নুরুল হক নুর এর উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণ-অধিকার পরিষদ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) রাতে জেলা শহরের পৌর মুক্ত মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা গণ-অধিকার পরিষদের নেতাকর্মীরা।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গণ-অধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আশরাফুল হাসান তপু, সিনিযর সহ সভাপতি হাসানুর রহমান ওবায়দুল্লাহ, সহ সভাপতি লিটন হোসাইন জিহাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিজবুল্লা হেলালি, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুদ্দিন মোল্লা, সহ সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ জয় ও শাহ আলম প্রমুখ।
সভায় বক্তারা নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদ জানান। তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে সকল কার্যক্রম বন্ধ করারও দাবি জানান এবং দলের সভাপতি জি এম কাদেরকে গ্রেপ্তারের দাবি তুলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com