সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, তারা কখনো মাদকের বিরুদ্ধে মিছিল করে না ; মোকতাদির চৌধুরী এমপি

যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, তারা কখনো মাদকের বিরুদ্ধে মিছিল করে না ; মোকতাদির চৌধুরী এমপি

সময়নিউজবিডি২৪ রিপোর্ট 

বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, তারা কখনো মাদকের বিরুদ্ধে মিছিল করে না। কেউ মাদকের বিরুদ্ধে ওয়াজ করে না। তাই নতুন প্রজন্মকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
শনিবার (০৮ জুুন) সকালে ব্রাহ্মণবাড়িয়া পিটিআই পরীহ্মণ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুুুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোকতাদির চৌধুরী আরো বলেন, মাদক একটি জীবননাশা নেশা। মাদক শুধু মাদকাসক্ত ব্যাক্তির জীবনকে ধ্বংস করেনা এটি পুরো পরিবারকে তথা একটি সমাজের ভবিষ্যত প্রজন্মকে ধ্বংস করে দেয়। এটি একটি রাষ্ট্রকে পঙ্গু করে দেয়।

সমাজ থেকে মরণ নেশা মাদককে নির্মূল করতে অনুষ্ঠানে উপস্থিত সবার সহযোগিতার আহ্বান জানান মোকতাদির চৌধুরী। 
পরীক্ষণ বিদ্যালয়ের সুপারিন্টেনডেন্ট মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাহেদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, সাবেক সুপারিন্টেনডেন্ট জেসমিন খানম, খফিল উদ্দিন আহম্মদসহ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও অভিভাবকরা।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com