সংবাদ শিরোনাম
নকল সার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু।। আহত-৩ বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল
ব্রাহ্মণবাড়িয়ায় তারার মেলার উদ্যোগে স্বাস্থ্যবিধি প্রচারণা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় তারার মেলার উদ্যোগে স্বাস্থ্যবিধি প্রচারণা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

সামাজিক সংগঠন তারার মেলার উদ্যোগে করোনা সংকট মোকাবেলায় স্বাস্থ্যবিধি প্রচারণা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রবিবার (৭ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন এ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। 
এতে  আশপাশের এলাকার প্রায় দুই শতাধিক কর্মজীবী ও দরিদ্র মানুষসহ পথশিশুদের মধ্যে মাস্ক ও গ্লাভস বিতরণ করা হয়। এখানে স্বাস্থ্য বিষয়ে আলোচনা করেন ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মেজবাহ উদ্দিন ইকো, সাপ্তাহিক নতুন মাত্রা’র সম্পাদক আল-আমীন শাহীন, দৈনিক কুরুলিয়া’র সম্পাদক ইব্রাহিম খান সাদাত, নিউজ টুয়েন্টিফোরের প্রতিনিধি মাসুক হৃদয়, আরটিভির প্রতিনিধি আজিজুর রহমান পায়েল, ব্রাহ্মণবাড়িয়াস্থ ইসলামিক ফাউন্ডেশনের সহকারি পরিচালক কাজী মো. জাবেদ হোসেন, জাতীয় সাংবাদিক ক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী জহির উদ্দিন তিতাস, তারার মেলার সদস্য এনায়েত খান, মো. আল আমিন, হাবিবুর রহমান ও পারভেজ খান।পরে তারার মেলা সংগঠনের আহবায়ক মো. আরিফুজ্জামান ও সদস্য সচিব আবু সোহেল সরকারের নেতৃত্বে দুই শতাধিক কর্মজীবী ও দরিদ্র মানুষসহ পথশিশুদের মধ্যে মাস্ক ও গ্লাভস বিতরণ করা হয়।সংগঠনটির সদস্য সচিব আবু সোহেল সরকার জানান, তাদের সংগঠনের পক্ষ থেকে এ ধরণের সহায়তা অব্যাহত থাকবে। (প্রেস বিজ্ঞপ্তি)।                

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com