সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ওপারে চলে গেলেন বর্ষীয়ান আ’লীগ নেতা মোহাম্মদ নাসিম

ওপারে চলে গেলেন বর্ষীয়ান আ’লীগ নেতা মোহাম্মদ নাসিম

সময়নিউজবিডি রিপোর্ট 

ওপারে চলে গেলেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম (ইন্না-লিল্লাহ –রাজিউন)। 
শনিবার (১৩ জুন) সকাল ১১ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 
আওয়ামীলীগের বর্ষীয়ান এ রাজনীতিবিদ মোহাম্মদ নাসিম শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত পহেলা জুন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। পরে তাঁর শারিরীক অবস্থার অবনতি হতে দেখে নিবির পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) তে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছিলেন। বেশ কয়েকদিন ধরে মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল।                
বর্ণাঢ্য এ রাজনৈতিক মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জ -১ আসন থেকে নির্বাচিত একাধিকবারের সংসদ সদস্য। তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের প্রধান সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।                                    উল্লেখ্য, স্বাধীনতার পর ১৯৯৬ ইং সনে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৪ ইং সনে পূণরায় আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি সিরাজগঞ্জ -১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয় সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও সফলতার সাথে দায়িত্ব পালন করেন।       

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।     

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com