সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
আখাউড়া দিয়ে ভারতে আটকে পড়া ২৪ বাংলাদেশী দেশে ফিরলেন

আখাউড়া দিয়ে ভারতে আটকে পড়া ২৪ বাংলাদেশী দেশে ফিরলেন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ভারতে আটকে পড়া ২৪ বাংলাদেশী নাগরিক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। 
শনিবার (১৩ জুন) ভারতের বিভিন্ন স্থানে আটকে পড়া বাংলাদেশীরা আখাউড়া স্থলবন্দর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেন।           
ফেরত আসা ২৪ বাংলাদেশী নাগরিকদের জেলার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠিয়েছেন স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ।
আখাউড়া স্থলবন্দর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ মোর্শেদুল হক আটকে পড়া ২৪ বাংলাদেশী নাগরিক ফেরত আসার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে লকডাউন চলায় ভারতের বিভিন্ন স্থানে ওই বাংলাদেশীরা আটকা পড়েছিলেন। পরবর্তীতে তারা আগরতলায় এসেও পূণরায় আটকা পড়েন।   
এদিকে, আগরতলা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে কর্মরত বিএসএফ সদস্যসহ কয়েকজন করোনা ভাইরাসে আক্রান্ত হলে গত ৭ জুন থেকে যাত্রী আসা বন্ধ করে দেন আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তবে শনিবার সকাল থেকে যাত্রী আসতে দেওয়ায় ওই বাংলাদেশীরা নাগরিকরা নিজ দেশে ফিরেন।   

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com