সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
নাসিরনগরে এক ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতিবন্ধী ভাতার অর্থ আত্মসাতের অভিযোগ

নাসিরনগরে এক ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতিবন্ধী ভাতার অর্থ আত্মসাতের অভিযোগ

মোঃ আব্দুল হান্নান//নাসিরনগর প্রতিনিধি  

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ঘুজিয়াখাই গ্রামের মৃত ছায়েব আলীর ছেলে মারফত আলীর বিরুদ্ধে এক প্রতিবন্ধীর সরকারি ভাতার টাকার আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায়  ঘুজিয়াখাই গ্রামের মাহবুব মিয়ার মেয়ে প্রতিবন্ধী রাফিয়া বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। 
রবিবার (২৮ জুন) প্রতিবন্ধী রাফিয়া বেগম উপস্থিত হয়ে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা আশরাফী বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। 
অভিযোগের জানা গেছে ২০১৫ সালে ওই ইউপি সদস্য ঘুজিয়াখাই গ্রামের ৭ নং ওয়ার্ডের মেম্বার ছিলেন। সেই সময় রাফিয়াকে প্রতিবন্ধী ভাতার বই দেওয়ার কথা বলে তার কাছ থেকে নগদ ৪ হাজার টাকা নেয়। বিগত ২৫/১০/২০১৬ ইং তারিখে রাফিয়ার নামে একটি প্রতিবন্ধী ভাতার কার্ড তৈরী হয়, যাহার নং- ২২। চাতলপাড় সোনালী ব্যাংক শাখার হিসাব নং- ৫০৬। উক্ত বই তৈরী করে মারফত আলী রাফিয়াকে না জানিয়ে এ পর্যন্ত ৬ বারে ২৪ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। বর্তমানে অনলাইন সিস্টেম চালু হওয়ার কারণে গত ১৬ জুন ২০২০ ইং তারিখে রাফিয়াকে ছাড়া টাকা উঠাতে না পেরে তাকে খবর দিয়ে নিয়ে ৪ হাজার ৫শত  টাকা উঠাইয়া রাফিয়াকে মাত্র ৫০০শত টাকা দিয়ে বইয়ের খরচ আছে বলে বাকী ৪ হাজার টাকা নিয়ে মারফত আলী চলে যায়। 
প্রতিবন্ধী রাফিয়াসহ স্থানীয়রা জানায়, মারফত আলীর বিরুদ্ধে মসজিদের টাকা, বিধবা ভাতার টাকা, প্রতিবন্ধীর, গর্ভবর্তী ভাতার সরকারী টাকা আত্মসাতের আরো বহু অভিযোগ রয়েছে। 
এ বিষয়ে  জানতে চেয়ে মারফত আলীর সাথে একাধিকবার  যোগাযোগে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com