সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যবিধি অমান্য করে ব্রাহ্মণবাড়িয়ায় বিজিএফসিএল এমপ্লয়িজ ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

স্বাস্থ্যবিধি অমান্য করে ব্রাহ্মণবাড়িয়ায় বিজিএফসিএল এমপ্লয়িজ ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস প্রার্দুভাবের মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অমান্য করে ঈদ উৎসবের ভাতা বাতিলের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানি এমপ্লয়িজ ইউনিয়ন।

বৃহস্পতিবার (০২ জুলাই) সকাল ৮ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বিরাসারে অবস্থিত বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের সামনে বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানি এমপ্লয়িজ ইউনিয়ন এ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভ কর্মসূচিতে বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানি এমপ্লয়িজ ইউনিয়নের সদস্যরা সামাজিক দূরত্ব না মেনে সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশ পালন করতে দেখা গেছে। মরণব্যাধি এ করোনা ভাইরাসকালে সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে তারা জনসমাগম করে এ বিক্ষোভ সমাবেশ করেন। এতে পুরো জেলায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দেশের এই স্বনামধন্য প্রতিষ্ঠানটি। শহর জুড়ে এখন চলছে বিক্ষোভ সমাবেশ আয়োজনকারী সংগঠনটির বিরুদ্ধে।  

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানি এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি শাহ আলম এ প্রতিবেদককে বলেন, করোনাভাইরাসের এই মহাদুর্যোগেও আমরা কাজ করে যাচ্ছি, কোম্পানির উৎপাদন অব্যাহত রেখেছি। এ অবস্থায় ব্যবস্থাপনা পর্ষদ আমাদের ঈদুল আজহার বোনাস বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটি অমানবিক। আমরা এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছি। তবে স্বাস্থ্যবিধি মেনেই এই কর্মসূচী পালন করেছেন বলে দাবী করেন এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি শাহ আলম।    

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।      

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com