সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় আহত-১০

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় আহত-১০

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকাগামী একটি বাস খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।     
রবিবার (১২ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর নামক এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল ৭ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দক্ষিণ পৈরতলা বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী তিতাস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর নামক স্থানে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এতে বাসের অর্ধেকবডি পানিতে ডুবে যায়। এসময় বাসে থাকা নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছে। পরে দূর্ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও হাইওয়ে পুলিশ এসে স্থানীয়দের সাথে নিয়ে উদ্ধার অভিযান করেন।     
এ ব্যাপারে সরাইল খাটিহাতা হাইওয়ে পুলিশের সার্জেন্ট শিবু নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।                            
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com