সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
এবছর খরমপুরে ওরশ হচ্ছেনা

এবছর খরমপুরে ওরশ হচ্ছেনা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

বৈশ্বিক করোনা সংক্রমণের কারণে এ বছর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খরমপুর শাহ সৈয়দ গেউছু দারাজ কল্লা শাহ’র বার্ষিক ওরশ হচ্ছেনা। 
গতকাল বুধবার (২২ জুলাই) দুপুরে খরমপুর মাজার কমপ্লেক্সে উপজেলা প্রশাসন ও মাজার পরিচালনা কমিটির যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। 
জানা যায়, প্রতি বছরের ১০ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত ৭ দিনব্যাপী বার্ষিক ওরশ শত বছর ধরে হয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খরমপুরে শাহ সৈয়দ গেউছে দারাজ কল্লা শাহ’র (রহঃ) মাজার শরীফে। কিন্তু বৈশ্বিক করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্ত বৃন্দ, খরমপুর ও আখাউড়া উপজেলাসহ জেলাবাসীর স্বার্থে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে ২০২০ ইং সনের বার্ষিক ওরশ না করার সিদ্ধান্তে ঐক্যমত হন উপজেলা প্রশাসন ও মাজার পরিচালনা কমিটি।
বৈঠকে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, আখাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহমেদ নিজামী, মাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক ছালেহ নেওয়াজ খান খাদেম সহ কমিটির সদস্যবৃন্দ। 
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা এ বছরের বার্ষিক ওরশ না করার সিদ্ধান্তের কথা স্বীকার করে বলেন, জেলা প্রশাসক ও খরমপুর মাজার পরিচালনা কমিটির সভাপতি হায়াত উদ-দৌলা খাঁন এর উপস্থিতিতে পরবর্তী সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।          

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।     

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com