সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
ব্রেকিং নিউজ – ঢাকা থেকে সিলেটগামী কালনি ট্রেনে আগুন

ব্রেকিং নিউজ – ঢাকা থেকে সিলেটগামী কালনি ট্রেনে আগুন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ঢাকা-সিলেট ও ঢাকা-চট্রগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশন এলাকায় আন্তঃনগর কালনি এক্সপ্রেস ট্রেনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। 
শনিবার (২৫ জুলাই) বিকেল পৌনে ৫টায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর কালনি এক্সপ্রেস ট্রেনে অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটে। এসময় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ট্রেনে থাকা এক যাত্রী জানান, ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর কালনি এক্সপ্রেস ট্রেনটি আশুগঞ্জ স্টেশন পার হয়ে তালশহর স্টেশন এলাকায় আসলে ট্রেনটির পেছনের গার্ড রুমের সামনের বগিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের ঘটনায় তালশহর এলাকায় ট্রেনটি আটকা পড়েছে।  

এ ব্যাপারে ট্রেনে যাত্রীসেবার দায়িত্বে থাকা মুন্না জানান, ট্রেনটি তালশহর স্টেশন ছেড়ে আসার পর ট্রেনের “ট” ও “ঠ” বগির মাঝখানে আগুন লাগে। এসময় আমরা নিজেরাই চেইন ট্রেনে ট্রেনটি থামিয়ে দেয়। এসময় ট্রেনে থাকা সিলিন্ডার দিয়ে আগুন নেভানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও বৈদ্যুতিক তারগুলোতে স্পার্ক হচ্ছে। আজমপুর স্টেশনে গিয়ে এটি মেরামত করে পূনরায় সিলেটের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যাবে। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।                                            

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com