সংবাদ শিরোনাম
খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ বিজয়নগরে স্কুলের আয়-ব্যয়ের হিসাব চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ। দোকানপাট ও ব্যাংকে ভাংচুর লুটতরাজ।। আহত-২০ যারা এনেছিলেন মৃত্যুহীন প্রাণ।। আগামীকাল ৬ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমানের ৫৪তম শাহাদাত বার্ষিকী বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটোচালককে পিটিয়ে হত্যা কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন।। সভাপতি শাওন, সাধারণ সম্পাদক আলম জেলার পুলিশ অফিসার ও ফোর্সদের কর্মদক্ষতার স্বীকৃতি দিলেন হবিগঞ্জের পুলিশ সুপার কসবায় হোন্ডা কোম্পানির বাইকারদের জন্য দিনব্যাপী ফ্রী সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত সংস্কৃতিতে রাজনীতি নয়, রাজনীতিতে সংস্কৃতি চাই- প্রবর্তকের আবৃত্তি অনুষ্ঠানে বক্তারা ধর্ষনের সাজানো অভিযোগের প্রতিবাদে কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের প্রধান জামাত জেলা জামে মসজিদে অনুষ্ঠিত হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের প্রধান জামাত জেলা জামে মসজিদে অনুষ্ঠিত হবে

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে জেলা ঈদগাহ’র পরিবর্তে জেলা জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার ঈদ জামাত আদায় করা হবে বলে জানিয়েছেন জেলা ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন। 
সোমবার (২৭ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পবিত্র ঈদ-উল-আযহার নামায আদায় সংক্রান্ত কমিটির মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক। 
সভায় জেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়ার  আয়োজনে পবিত্র ঈদ-উল-আযহার নামায আদায় সংক্রান্ত সরকারি নির্দেশনা সম্পর্কিত অবহিতকরণ সভা এবং পবিত্র ইদ-উল-আযহা ২০২০ উপলক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশু জবাই কার্যক্রম পরিচালনা, পরিবেশসম্মত ভাবে বর্জ‍্য ব‍্যবস্থাপনা ও কসাইদের প্রশিক্ষণ সংক্রান্ত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। 
সভায় পবিত্র ঈদুল আজহার প্রধান ঈদ জামাত প্রথম জামাত সকাল ৭ টায় ও দ্বিতীয় জামাত সকাল পৌণে ৮টায় জেলা কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে মুসল্লীদের উপস্থিতি অনুযায়ী ঈদের নামাজ শেষ করা হবে।       
জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) , জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিবসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ ও জেলায় কর্মরত সংবাদকর্মী ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিগণ। ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।                                            

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com