সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সরাইল-অরুয়াইল ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করলেন উকিল আব্দুস সাত্তার ভুইয়া এমপি

সরাইল-অরুয়াইল ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করলেন উকিল আব্দুস সাত্তার ভুইয়া এমপি

সরাইল প্রতিনিধি//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সাথে সরাসরি সংযোগসড়ক সরাইল-অরুয়াইল সড়কটির কিছু অংশ বন্যায় ভেঙে যাওয়ায় ক্ষতিগ্রস্ত সড়কটি পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা উকিল আব্দুস সাত্তার ভুইয়া। 
সোমবার (০৩ আগস্ট) তিনি সরাইল-অরুয়াইল সড়কের চুন্টা লোপাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত সড়কটি পরিদর্শন করেন। 
পরিদর্শনকালে উকিল আব্দুস সাত্তার ভুইয়া এমপি ক্ষতিগ্রস্ত সড়ক ও বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের খোঁজখবর নেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত সড়কটি দ্রুত মেরামত করতে জেলার এলজিইডির প্রধান নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেন।                                    এসময় আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভুইয়ার ছেলে মাইনুল হাসান তুষার, চুন্টা বিএনপি নেতা আব্দুর রহিম, অরুয়াইল যুবদলের সাধারন সম্পাদক মোঃ ইয়াকুব, চুন্টা ছাত্রদল সভাপতি, আল আমিন,  পাকশিমুল ছাত্রদল সভাপতি তানভীর সহ  এলাকার বিপুলসংখ্যক নেতাকর্মী ও জনসাধারন।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com