সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
স্বাস্থ্যবিধি না মেনে ব্রাহ্মণবাড়িয়ায় আক্কেল সেলামী দিলেন ১৪৭ জন ভ্রমন পিয়াসু

স্বাস্থ্যবিধি না মেনে ব্রাহ্মণবাড়িয়ায় আক্কেল সেলামী দিলেন ১৪৭ জন ভ্রমন পিয়াসু

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ায় মুখে মাস্ক না পড়ে ও স্বাস্থ্যবিধি না মেনে পৌর এলাকার গোকর্ণঘাট এলাকার তিতাস নদীর পাড় ও নবীনগর উপজেলার রসুলপুর গ্রামের বিলে ঘুরতে গিয়ে আক্কেল সেলামী দিয়েছেন ১৪৭ জন ভ্রমন পিয়াসু।

গত বুধবার সন্ধ্যায় সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান এবং নবীনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইকবাল হাসান পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে  তাদেরকে ৪১ হাজার ৪০০ টাকা জরিমানা করেন।
স্থানীয়রা ও ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার গোকর্ণঘাট গ্রামের তিতাস নদীর পাড় ও গোকর্ণ ব্রীজ এবং নবীনগর উপজেলার রসুলপুর গ্রামের বিলে ঘুরতে আসেন শত শত ভ্রমন পিয়াসু।
ভ্রমন পিয়াসুরা স্বাস্থ্যবিধির তোয়াক্কা করেন না। গত বুধবার বিকেলে সদর ও নবীনগর উপজেলার এসিল্যান্ডগন ভ্রমন পিয়াসুরা মুখে মাস্ক না দেয়ায় ও সামাজিক দূরত্ব না মেনে স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় ১৪৭ জন ভ্রমন পিয়াসুকে ৪১ হাজার ৪০০ টাকা জরিমানা করেন ও তাদের বিরুদ্ধে ৮টি মামলা দায়ের করেন। 
এ ব্যাপারে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান ও নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান বলেন, বেশির ভাগ মানুষ নৌকায় চড়ে ঘুরতে আসেন।  যারা মাস্ক ব্যবহার করছেন না, সামাজিক দূরত্ব বজায় রাখছেন না, তাঁদের সচেতন করার জন্য জরিমানা করা হচ্ছে।
 তাঁরা বলেন, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আট মামলায় নবীনগর উপজেলার রসুলপুরে ১২০ জনকে ৩৬ হাজার ৪০০টাকা ও ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার গোর্কণঘাট ব্রীজে ২৭ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান  তারা।ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com