সংবাদ শিরোনাম
খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ বিজয়নগরে স্কুলের আয়-ব্যয়ের হিসাব চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ। দোকানপাট ও ব্যাংকে ভাংচুর লুটতরাজ।। আহত-২০ যারা এনেছিলেন মৃত্যুহীন প্রাণ।। আগামীকাল ৬ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমানের ৫৪তম শাহাদাত বার্ষিকী বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটোচালককে পিটিয়ে হত্যা কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন।। সভাপতি শাওন, সাধারণ সম্পাদক আলম জেলার পুলিশ অফিসার ও ফোর্সদের কর্মদক্ষতার স্বীকৃতি দিলেন হবিগঞ্জের পুলিশ সুপার কসবায় হোন্ডা কোম্পানির বাইকারদের জন্য দিনব্যাপী ফ্রী সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত সংস্কৃতিতে রাজনীতি নয়, রাজনীতিতে সংস্কৃতি চাই- প্রবর্তকের আবৃত্তি অনুষ্ঠানে বক্তারা ধর্ষনের সাজানো অভিযোগের প্রতিবাদে কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ
জন্মাষ্টমী উপলক্ষে- ব্রাহ্মণবাড়িয়ায় আইসোলেশনে থাকা রোগীদের জন্য খাবার পাঠালেন জেলা প্রশাসক

জন্মাষ্টমী উপলক্ষে- ব্রাহ্মণবাড়িয়ায় আইসোলেশনে থাকা রোগীদের জন্য খাবার পাঠালেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ায় ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত ৬ জন ভারতীয় রোগী ও দায়িত্বরত চিকিৎকদের জন্য খাবার পাঠিয়েছেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। 

গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের দেয়া শুভেচ্ছা বার্তা ও খাদ্য সামগ্রী আইসোলেশনের দায়িত্বে থাকা চিকিৎসকদের হাতে তুলে দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত বৈদ্য। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে লাড্ডু, তিন ধরনের মিষ্টি, নয় ধরনের ফলমূল। ।
এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত বৈদ্য বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশে আমরা আইসোলেশনে থাকা রোগীদের জন্য খাদ্য সামগ্রী নিয়ে এসেছি।
তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ৬ জন ভারতীয় রোগী রয়েছেন। তারা যেন নিজেদেরকে একা না ভাবেন, সেজন্যই জেলা প্রশাসক স্যারের এই প্রয়াস। তিনি বলেন, জেলা প্রশাসন করোনা আক্রান্তদের পাশে ছিল, আছে এবং থাকবে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com