সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
বাল্য বিয়ের আয়োজন; কসবায় এসিল্যান্ড আসার খবরে বিয়ের আসর থেকে পালিয়েছে বর-কনে

বাল্য বিয়ের আয়োজন; কসবায় এসিল্যান্ড আসার খবরে বিয়ের আসর থেকে পালিয়েছে বর-কনে

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিয়ে বাড়িতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসার খবরে বিয়ের আসর থেকে পালিয়ে গেছে অপ্রাপ্ত বয়স্ক কনে ও বর। তাদের সাথে দুই পরিবারের অভিভাবকরাও পালিয়ে যায়।

আজ বুধবার (১২ আগস্ট) দুপুরে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বংশীপাড়ায় এ ঘটনা ঘটে। 
খোঁজ নিয়ে জানা গেছে, কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বংশীপাড়ার এক যুবকের সাথে তারই মামাতো বোন আখাউড়া উপজেলার 
মনিয়ন্দ গ্রামের গ্রামের বাসিন্দা ও নবম শ্রেনীর ছাত্রীর বুধবার দুপুরে বরের বাড়িতে হওয়ার কথা ছিলো।
কনের বাড়িতে বিয়ের আয়োজন করলে ভ্রাম্যমান আদালতের ভয় আছে এই শঙ্কায় কনেকে একদিন আগেই বরের বাড়িতে নিয়ে আসা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বুধবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসিবা খঁান পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হন। এসিল্যান্ড যাওয়ার আগেই বিয়ের আসর থেকে পালিয়ে যায় অপ্রাপ্ত বয়স্ক কনে ও বর। পাশাপাশি পালিয়ে যায় বর-কনের অভিভাবকরাও। ভ্রাম্যমান আদালত বিয়ে বাড়িতে গিয়ে কাউকে খুঁজে পায়নি।
পরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসিবা খঁান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কনে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে দায়িত্ব দেন।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসিবা খঁান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাল্য বিয়ের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com